Apan Desh | আপন দেশ

এলপিজির দাম বাড়বে না কমবে, সিদ্ধান্ত আজ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:২২, ২ এপ্রিল ২০২৬

আপডেট: ১০:৫০, ২ এপ্রিল ২০২৬

এলপিজির দাম বাড়বে না কমবে, সিদ্ধান্ত আজ

ফাইল ছবি

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করা হচ্ছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকেল ৩টায় সংবাদ সম্মেলনে নতুন মূল্য ঘোষণা করা হবে। এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও ঘোষণা করা হবে।

বুধবার (০১ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আরও পড়ুন<<>>সিলেটের সব পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত এপ্রিল (২০২৬) মাসের সৌদি সিপি অনুযায়ী এ মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নতুন নির্দেশনা জারি করা হবে। 

এর আগে গত ২ মার্চ সবশেষ মার্চ মাসের জন্য সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সেসময় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা অপরিবর্তিত রাখা হয়েছিল।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়