Apan Desh | আপন দেশ

খাল

নোয়াখালী পৌর বণিক সমিতির আপেল সভাপতি, মুকুল সম্পাদক

নোয়াখালী পৌর বণিক সমিতির আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন হয়েছে। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে সভাপতি পদে আব্দুল মোতালেব আপেল এবং সাধারণ সম্পাদক পদে মোনিরুল ইসলাম মুকুল নির্বাচিত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হয়। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কোনো ধরনের অনিয়ম বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন।

০৮:৫১ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৬ শনিবার

ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে ১৬ শিক্ষার্থী অসুস্থ

ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে ১৬ শিক্ষার্থী অসুস্থ

নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে ১৬ শিক্ষার্থীর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ঘটনার একদিন পর প্রশাসনের তদন্তে জানা গেছে, বিদ্যালয়ের পাশের ধানখেতে স্প্রে করা এসিমিক্স কীটনাশকের বিষাক্ত বাষ্প শ্রেণিকক্ষে প্রবেশ করায় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকালে ঘটনার কারণ অনুসন্ধানে জোড়খালী উচ্চবিদ্যালয় পরিদর্শন করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। এ সময় তার সঙ্গে পুলিশ, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও বিশেষজ্ঞ মেডিক্যাল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে, সোমবার দুপুরে বিদ্যালয়ের ৬ষ্ঠ, ৭ম ও ১০ম শ্রেণির ১৬ জন শিক্ষার্থী শ্রেণি কক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। 

০৬:৩২ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

নোয়াখালীর হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ১৬ শিক্ষার্থী। পরে তাদের মধ্যে ১৩ জনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সোমবার (০৭ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে উপজেলার তমরদ্দি জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের মধ্যে রয়েছে ফাতেমা বেগম (১২), নিপা আক্তার (১২), মেহেরাব উদ্দিন (১১), ফারহানা আক্তার (১২), জামেলা বেগম (১৪), সুরাইয়া আক্তার (১৩) ও পারভিন আক্তার (১৫)। তাদের সবার বাড়ি তমরদ্দি জোড়খালী গ্রামে।

০৭:৫৬ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

হাতিয়াতে ফেরিঘাটে চোরাই ডিজেলসহ একজনকে গ্রেফতার

হাতিয়াতে ফেরিঘাটে চোরাই ডিজেলসহ একজনকে গ্রেফতার

নোয়াখালীর হাতিয়ায় পুলিশের অভিযানে ফেরিঘাটের পন্টুন থেকে এক হাজার ৮০০ লিটার চোরাই ডিজেল ও ২০০ লিটার মবিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধারকৃত তেল ও মবিলের আনুমানিক মূল্য তিন লাখ ২৭ হাজার টাকা। সোমবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ওসি মো.কবির হোসেন। এর আগে, শনিবার (০৫ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নলচিরা ঘাটের পূর্ব পাশে ফেরির পন্টুনে অভিযান চালিয়ে তেল জব্দ করা হয়। গ্রেফতর মো. জাকের উদ্দিন (৩৫) উপজেলার চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামের তালুকদার গ্রামের তালুকদার বাড়ির খোরশেদ আলমের ছেলে।  

০৫:৪০ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

গলাচিপায় যুবঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গলাচিপায় যুবঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালীর গলাচিপায় নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে যুবঅধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা যুবঅধিকার পরিষদের আয়োজনে সোমবার বিকেল ৪টায় স্থানীয় পৌরমঞ্চে এক আলোচনা সভা হয়। উপজেলা যুবঅধিকার পরিষদের সাবেক আহবায়ক মো. রাসেল প্যাদার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক আহবায়ক মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আলতাফ হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব হোসেন মিয়া। 

০৭:৩৬ পিএম, ৩১ আগস্ট ২০২৬ সোমবার

ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই

ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজারের কাছ থেকে ১২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে বসুরহাট-হাজারীহাট সড়কের বিদ্যুৎ অফিস এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে ইসলামী ব্যাংক আবু মাঝির হাট এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজার আবদুর রহমান বসুরহাট থেকে ১২ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে আবু মাঝির হাট যাচ্ছিলেন। পথে বিদ্যুৎ অফিস পার হওয়ার পর ডিবি পুলিশের পোশাক পরা কয়েকজন ব্যক্তি প্রাইভেটকার নিয়ে তার মোটরসাইকেলের গতিরোধ করেন। এ সময় অস্ত্র হাতে ডিবি পুলিশের পোশাক পরা কয়েকজন প্রাইভেটকার থেকে বের হয়ে আবদুর রহমানকে ইয়াবা বিক্রির অভিযোগে আটক করার কথা বলে গাড়িতে তুলে নেন। পরে তাকে সেনবাগ উপজেলার নবীপুর এলাকায় নিয়ে রেখে যায়। এ সময় তার কাছে থাকা ১২ লাখ টাকা নিয়ে যায় তারা।

০৭:২৩ পিএম, ৩১ আগস্ট ২০২৬ সোমবার

নোবিপ্রবিতে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৫

নোবিপ্রবিতে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৫

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) হলের সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই গ্রুপের অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে ছাত্রদলের দাবি ক্যাম্পাসে বহিরাগতদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ আগস্ট) গভীর রাত থেকে মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের আব্দুল মালেক উকিল হল ও পকেট গেট এলাকায় এ সংঘর্ষ হয়। আহতরা হলেন, শাখা ছাত্রদলের ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক ও পরিসংখ্যান বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী আনিসুর রহমান সিফাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও ফলিত গণিত বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী জাহিদুল ইসলাম হাসান এবং ছাত্রদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক আরিফ হাসান।

০৬:২৮ পিএম, ১৮ আগস্ট ২০২৬ মঙ্গলবার

খালেদা জিয়ার দেখানো পথেই আমাদের পথচলা: রিজভী

খালেদা জিয়ার দেখানো পথেই আমাদের পথচলা: রিজভী

গণতন্ত্রের মাতা ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেখিয়ে দেয়া গণতন্ত্রের পথেই বিএনপির পথ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে মতিঝিলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের তিনি এসব কথা বলেন। বেগম খালেদা জিয়াকে স্বরণ করে রিজভী আহমেদ বলেন, যতদিন বাংলাদেশ থাকবে, জাতীয়তাবাদ থাকবে, ততদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। খালেদা জিয়া শিখিয়েছেন কীভাবে দেশকে ভালোবাসতে হয় এবং দেশের জন্য নিজের ও পরিবারের নিরাপত্তা, সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিতে হয়।

০৫:৫৫ পিএম, ১৮ আগস্ট ২০২৬ মঙ্গলবার

নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা

নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা

নোয়াখালীর বেগমগঞ্জে ১৪ দিন বয়সী এক নবজাতককে বৃষ্টির পানি সংরক্ষণের প্লাস্টিকের ড্রামে ফেলে হত্যার ঘটনায় মায়ের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) এ ঘটনায় নিহত শিশুর বাবা সৌরভ হোসেন বাদী হয়ে বেগমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় একমাত্র আসামি করা হয়েছে নিহতের মা ফাতেমা বেগমকে (১৯)। এর আগে, সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মজুমদারহাট সংলগ্ন বাজার বাড়ির সৌরভের ঘরে এ ঘটনা ঘটে। পরে একই দিন রাত ১০টার দিকে বসতঘরে রাখা একটি বৃষ্টির পানি সংরক্ষণের ড্রাম থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।  

০৪:১৪ পিএম, ১৮ আগস্ট ২০২৬ মঙ্গলবার

চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, শাস্তির দাবি

চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, শাস্তির দাবি

নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসক দম্পতির সর্বোচ্চ শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। রোববার (১৬ আগস্ট) দুপুরে নোয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয়। এতে নিহত উম্মে সালমা ওরফে নিশির বাবা ও গণমাধ্যমকর্মী এম এ আউয়াল বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, চিকিৎসকদের অবহেলা ও অপচিকিৎসার কারণেই তার সুস্থ অন্তঃসত্ত্বা মেয়ে ও গর্ভের নবজাতক সন্তান মারা যায়। এ ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি ২০২৫ সালের ০১ জুলাই থেকে তিন বছরের জন্য চিকিৎসক মোহাম্মদ আক্তার হোসেন ওরফে অভি ও তার স্ত্রী ফৌজিয়া ফরিদের সনদ ও নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করে। শুধু তাই নয় জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে বিএমডিসির পক্ষ থেকে বিষয়টি প্রচার করা হয়।  

০৪:৩৬ পিএম, ১৬ আগস্ট ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement