Apan Desh | আপন দেশ

বাজার পরিদর্শনে গিয়ে যে অভিযোগ পেলেন বাণিজ্য মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:১৯, ৭ এপ্রিল ২০২৬

বাজার পরিদর্শনে গিয়ে যে অভিযোগ পেলেন বাণিজ্য মন্ত্রী

ছবি: আপন দেশ

ভোজ্যতেলের সরবরাহ ও বিপণন পরিস্থিতি দেখতে কারওয়ান বাজার ও শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।  এসময় তিনি ক্রেতা-বিক্রেতার সঙ্গে কথা বলেন।

মঙ্গলবার (০৭ এপ্রিল) সন্ধ্যায় বাজার দুটি পরিদর্শন করেন মন্ত্রী। 

এ সময় তিনি বাজারে ভোজ্যতেলের ডিলার, পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ ও বিপণন পরিস্থিতির খোঁজখবর নেন। উপস্থিত ক্রেতাদের সঙ্গেও তিনি কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

খুচরা বিক্রেতারা মন্ত্রীকে জানান, তারা চাহিদা দিয়ে তেলের সরবারাহ কম পাচ্ছেন। বাজারে ৫ লিটারের সরবরাহ একেবারে কম। এ ছাড়া খোলা সয়াবিন তেলের দাম কিছুটা বেড়েছে। ক্রেতারা জানান বোতলজাত সয়াবিন বাজারে কম, তবে দাম বাড়েনি।  

আরও পড়ুন<<>>বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনের নির্দেশ

খুচরা বিক্রেতারা আরও জানান বিভিন্ন তেল কোম্পানির ডিলার তেলের সঙ্গে অন্য পণ্য কিনতে বাধ্য করছেন। কোন কোন কোম্পানি তেলের সরবরাহ বন্ধ করে দিয়েছেন। বাণিজ্যমন্ত্রী ক্রেতা ও বিক্রেতাদের দ্রুতই সরবরাহ পরিস্থিতি উন্নত করার আশ্বাস দেন।

আপন দেশ/এসআর
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়