Apan Desh | আপন দেশ

চলতি অর্থবছরে রফতনির লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৬:৪৯, ২৬ জুলাই ২০২৬

চলতি অর্থবছরে রফতনির লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আপন দেশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য পণ্য ও সেবা রফতানি থেকে ৬৩ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার আয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

এর মধ্যে পণ্য রফতানি থেকে ৫৫ দশমিক ২ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮ দশমিক ২ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৬-২৭ অর্থবছরের রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ-সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
 
তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও দেশের রফতানি সক্ষমতা বাড়ানো, নতুন বাজার সম্প্রসারণ এবং পণ্যের বহুমুখীকরণের মাধ্যমে এ লক্ষ্যমাত্রা অর্জনে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

বিস্তারিত আসছে...

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়