Apan Desh | আপন দেশ

‘যুক্তরাষ্ট্রের বাণিজ্যচুক্তি দেশের স্বার্থবিরোধী হলে পরিবর্তনের সুযোগ আছে’

সিলেট প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩৫, ৮ মে ২০২৬

‘যুক্তরাষ্ট্রের বাণিজ্যচুক্তি দেশের স্বার্থবিরোধী হলে পরিবর্তনের সুযোগ আছে’

ছবি: আপন দেশ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে দেশের স্বার্থবিরোধী কোনো ধারা থাকলে তা পরিবর্তনের সুযোগ রয়েছে।

শুক্রবার (০৮ মে) দুপুরে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন বাইশটিলা ন্যাচারাল পার্কের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

খন্দকার আবদুল মুক্তাদির বলেন, জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব দেখিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানো গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে সরকারের নজরদারি থাকবে। পণ্যের পরিবহন ব্যয় কমাতে দেশের বন্দরগুলোর সক্ষমতা বাড়ানো জরুরি। তা না হলে আমদানি-রফতানি ব্যয় কমানো সম্ভব হবে না।

আরও পড়ুন <<>> নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে বিপাকে স্বল্প আয়ের মানুষ

বাণিজ্যমন্ত্রী দাবি করেন, বর্তমানে যে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে, এতে সাময়িক ও দীর্ঘমেয়াদে এর প্রভাব থাকবে না।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়