Apan Desh | আপন দেশ

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ৩০ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৪:০৬, ১৫ জানুয়ারি ২০২৬

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ৩০ জানুয়ারি

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৩০ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অন্যান্য বিভাগগুলো হলো- চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ।

আরও পড়ুন<<>>রাবির ভর্তি পরীক্ষা শুরু শুক্রবার

পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও অন্যান্য নির্দেশনা কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) থেকে জানা যাবে।

পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, ফলাফল প্রকাশ হবে ১০ ফেব্রুয়ারি। লিখিত পরীক্ষা ৯ এপ্রিল থেকে শুরু হয়ে ৩০ জুলাইতে ফলাফল প্রকাশ করা হবে। মৌখিক পরীক্ষা ১০ আগস্ট থেকে শুরু হয়ে ২৫ নভেম্বর ফল প্রকাশের মাধ্যমে শেষ হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়