Apan Desh | আপন দেশ

বিসিএসের ১ হাজার ৪৯০ জন নিয়োগ পেলেন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:২৯, ৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২০:৩৪, ৬ ফেব্রুয়ারি ২০২৬

বিসিএসের ১ হাজার ৪৯০ জন নিয়োগ পেলেন

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের সাত মাস পর ৪৪তম বিসিএসে ১ হাজার ৪৯০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে নিয়োগ আদেশ জারি করা হয়। এটি শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) প্রকাশিত হয়।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে প্রশাসনে ২৪৪, পুলিশে ৪৮, পররাষ্ট্রে ৯, নিরীক্ষা ও হিসাবে ২৯ জনসহ বিভিন্ন ক্যাডারে দায়িত্ব নিয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের সোমবার (০৯ ফেব্রুয়ারি) পর্যন্ত ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের পদায়ন করা কার্যালয়ে যোগদান করতে হবে। পরবর্তী কোনো নির্দেশ না পেলে ওই তারিখে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করতে হবে। নির্ধারিত তারিখে যোগদান না করলে নিয়োগপত্র বাতিল গণ্য হবে।

আরও পড়ুন <<>> ৩০০ টাকা ঘুষ নিয়ে চাকরি হারালেন ইসি কর্মকর্তা

গত বছরের ৩০ জুন ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। এক হাজার ৭১০টি শূন্য পদের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত ১,৬৯০ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান আ.লীগের সাবেক এমপি গ্রেফতার ক্ষমতা হারাচ্ছেন নেতানিয়াহু চীনা বিনিয়োগ বাড়লে বাণিজ্য ঘাটতি কমবে: বাণিজ্যমন্ত্রী এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি দেশজুড়ে বৃষ্টির আভাস, ৩ জেলায় বইছে তাপপ্রবাহ রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিহত ২ কোন ম্যাচ না জিতেও নকআউটে কেপ ভার্দে দেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ সেরা ফ্রান্স রাজধানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত ইরানে আবারও ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র