ফাইল ছবি
৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী ৫০তম বিসিএসে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন ১২ হাজার ৩৮৫ জন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এ ফলাফল প্রকাশ করা হয়।
এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী। গত ৩০ জানুয়ারি ঢাকা ও দেশের আরও সাতটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
৫০তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের বিপরীতে সবচেয়ে বেশি নিয়োগ দেয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। নেয়া হবে ৬৫০ জন।
আরও পড়ুন <<>> শেষ মুহূর্তে আ.লীগ নিয়ে আসিফ নজরুলের কড়া মন্তব্য
এছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন কর্মকর্তাকে নিয়োগের সুপারিশ করা হবে। প্রার্থীরা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবেন। ওয়েবসাইটের ঠিকানা [www.bpsc.gov.bd।](http://www.bpsc.gov.bd।) টেলিটক মোবাইল ফোন থেকে এসএমএসের মাধ্যমেও ফল জানার সুযোগ রাখা হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































