Apan Desh | আপন দেশ

পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৫১, ১৮ অক্টোবর ২০২৬

আপডেট: ২০:৫৫, ১৮ অক্টোবর ২০২৬

পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি

ফাইল ছবি

অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও সহকারী পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন দেয়া হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) পুলিশ সদর দফতরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আইজিপি আলী হোসেন ফকিরের সই করা ওই প্রজ্ঞাপনগুলোয় বলা হয়, বদলিকৃত এসব কর্মকর্তা নতুন কর্মস্থলে যোগদানের নিমিত্ত আগামী ২৭ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন। অন্যথায় ২৮ অক্টোবর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।

আরও পড়ুন <<>> সচিবালয় যাচ্ছে পুরাতন বাণিজ্য মেলার মাঠে

এছাড়াও পুলিশ সদর দফতর থেকে পৃথক একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. আবু হাসানকে এসবির সহকারী পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলেও ওই প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়