ছবি : আপন দেশ
পুলিশের ৭ কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ ও বরখাস্ত করা হয়েছে। ঘুস নিয়ে চাকরি দেয়ার প্রতিশ্রুতিসহ দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিতি থাকায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়।
তারা হলেন— ডিবির সাবেক যুগ্ম কমিশনার সঞ্চিত কুমার রায়, তিনি ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত। ডিএমপির সাবেক উপকমিশনার মানস কুমার পোদ্দার, যিনি ২০২৪ সালের ১৮ অক্টোবর থেকে কর্মস্থলে অনুপস্থিত।
এছাড়া রংপুর জেলার সাবেক পুলিশ সুপার মো. শাহজাহান, তিনি ২০২৫ সালের ৯ জানুয়ারি থেকে অনুপস্থিত। অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে সুপারনিউমারারি পদোন্নতিপ্রাপ্ত) হাফিজ আল ফারুক, তিনি ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে অনুপস্থিত।
বিজ্ঞপ্তিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
এদিকে, নেত্রকোনা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রোকনুজ্জামান একজনকে এসআই পদে চাকরি দেয়ার শর্তে ১৭ লাখ টাকা দাবি করেন। তার অ্যাকাউন্টে সব মিলিয়ে প্রায় সাড়ে ৫ লাখ টাকা নেন। কিন্তু ওই ব্যক্তির চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলেও দেননি।
আরও পড়ুন <<>> বিদ্যুৎ পরিস্থিতির ১৫ দিনের মধ্যে উন্নতি হবে: প্রতিমন্ত্রী
পরবর্তীতে ভুক্তভোগী অভিযোগ করলে তদন্তে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে অব্যহতি দেয়া হয়েছে। এছাড়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সাবেক অতিরিক্ত উপ-কমিশনার মো. রাশেদুল ইসলাম ২০২৫ সালের ৯ মার্চ থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
এছাড়া পুলিশ স্টাফ কলেজের এএসপি মো. হাবিবুল্লাহ দালাল ২০২৫ সালের ২২ জানুয়ারি ছুটি নিয়ে কর্মস্থলে যোগ দেননি। নির্ধারিত সময়ে কাজে যোগদান না করা এ দুজনকেও বরখাস্ত করা হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































