অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
গত দেড় থেকে দুই মাসের সম্মিলিত প্রচেষ্টায় যে বাজেট প্রণয়ন করা হয়েছে, তা বাস্তবায়নে অর্থ বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। সবার সমন্বিত প্রচেষ্টায় বাজেটের লক্ষ্য অর্জন সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (২৩ জুলাই) অর্থ মন্ত্রণালয়ে অর্থ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত প্রথম মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, সাম্প্রতিক জাতীয় বাজেট দেশের মানুষের কাছে প্রশংসিত হয়েছে। তবে শুধু বাজেট প্রণয়ন করলেই দায়িত্ব শেষ হয় না। এর প্রকৃত সার্থকতা নির্ভর করে সফল বাস্তবায়নের ওপর।
নেতিবাচক ধারণার পরিবর্তন আনার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, সাধারণ মানুষের মধ্যে সরকারি কর্মকর্তাদের নিয়ে যে নেতিবাচক ধারণা রয়েছে, তা পরিবর্তন করতে হবে। পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রচলিত চিন্তার বাইরে গিয়ে উদ্ভাবনী পদ্ধতিতে কাজ করতে হবে।
আরও পড়ুন<<>>রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সরকারের কিছু করার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারি সভাগুলোতে কর্মকর্তাদের স্বাধীনভাবে মতামত দেয়ার সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। শুধু সমস্যা তুলে ধরলেই হবে না, পাশাপাশি কার্যকর সমাধানের পথও দেখাতে হবে।
তিনি আরও বলেন, অর্থ বিভাগের বিভিন্ন পর্যায় থেকে পাওয়া সঠিক ও বাস্তবভিত্তিক মতামত নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে অর্থ বিভাগকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































