ছবি : আপন দেশ
দেশের সেরা করদাতাদের সম্মাননা দিতে একটি নীতিমালা তৈরি হচ্ছে। এ নীতিমালার অধীনে খাতভিত্তিক সর্বোচ্চ ২২টিসহ ৬৭ জন করদাতাকে সেরা করদাতার পুরস্কার দেয়া হবে। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে এ নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব দেবেন বলে জানা গেছে।
জানা গেছে, করদাতাদের সম্মান ও স্বীকৃতি দিতে ‘সেরা করদাতা পুরস্কার নীতিমালা-২০২৬’ প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে। এ নীতিমালার ভিত্তিতে খাতভিত্তিক সর্বোচ্চ ২২টিসহ মোট ৬৭ জন করদাতাকে সেরা করদাতার পুরস্কার দেয়া হবে।
করদাতাদের যথাযথ সম্মান ও স্বীকৃতি প্রদানের মাধ্যমে সামাজিকভাবে সম্মানিত করা এবং সকলকে কর প্রদানে উৎসাহ দেয়ার লক্ষ্যে এ নীতিমালা করার উদ্যোগ নেয়া হয়েছে।
আরও পড়ুন : বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ছে
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক সর্বশেষ ঘোষিত ২০২২-২৩ করবর্ষে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে সেরা করদাতার সম্মাননা প্রদান করা হয়। এরপর থেকে সেরা করদাতা পুরস্কার প্রদান বন্ধ রয়েছে।
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































