ছবি : আপন দেশ
বাজেটের হিসাব মেলানোর জন্য এনবিআরকে বড় লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সুশাসন না থাকলে এ লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব বলে জানিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
সোমবার (১৫ জুন) সকালে প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘যার বেশি সম্পদ আছে, তাকে বেশি কর দিতে হবে। অথচ সরকার ভ্যাটনির্ভর কর কাঠামোর দিকে আগাচ্ছে। যে চাপ স্বল্প আয়ের মানুষের ওপরেই পড়বে।’
তিনি বলেন, ‘নতুন আয়কর কাঠামো মধ্যবিত্তের ওপর চাপ সৃষ্টি করবে। বাজেটে সম্পদ কর আরোপ করা উচিত ছিল।’
আরও পড়ুন : দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না : স্বাস্থ্যমন্ত্রী
বাজেটে মূল্যস্ফীতি, জিডিপি ও রাজস্ব আহরণের তথ্য উপাত্তে ছলচাতুরীর আশ্রয় নেয়া হয়েছে বলেও জানান এ প্রবীণ অর্থনীতিবিদ।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































