Apan Desh | আপন দেশ

বাজেটের পর এবার দ্রব্যমূল্য বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৫০, ২০ জুন ২০২৬

বাজেটের পর এবার দ্রব্যমূল্য বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

 ফরহাদ হোসেন আজাদ

প্রতি বছর বাজেটের পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার অভিযোগ পাওয়া যায়। তবে এবারের বাজেটে এমন কোনো চাপ সৃষ্টি হয়নি। তাই এটিকে আমরা জনবান্ধব বাজেট বলছি। এ মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের এমপি ফরহাদ হোসেন আজাদ।

বিরোধী দলের সমালোচনার জবাবে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেছেন, বিরোধীদল এবারের বাজেটকে কল্পনার বাজেট বলছে। কিন্তু কল্পনা না থাকলে স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব নয়। উন্নয়নের জন্য বড় পরিকল্পনা ও লক্ষ্য থাকা জরুরি।

শনিবার (২০ জুন) বেলা ১০টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ প্রদান করেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিবছর বাজেটের পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার অভিযোগ ওঠে। তবে এবারের বাজেটে মানুষের ওপর এমন কোনো চাপ সৃষ্টি হয়নি। তাই এটিকে আমরা জনবান্ধব বাজেট বলছি।

এ সময় পঞ্চগড়ের দেবীগঞ্জে আটকে থাকা অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম শুরু করতে পর্যায়ক্রমে কাজ চলছে বলেও জানান তিনি। 

আরও পড়ুন<<>>মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করেছিলেন জিয়াউর রহমান: সালাউদ্দিন টুকু

এর আগে, মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ লাখ ৬৮ হাজার টাকা ও ৪১ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। এছাড়া পরিবারগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে ৬০টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়।

এ সময় বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময় সহ দলীয় বিভিন্ন স্তরের নেতাকমীরা উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী উপজেলার নদীভাঙন এলাকা পরিদর্শন করেন এবং তীররক্ষা বাঁধ নির্মাণের সম্ভাব্য এলাকা যাচাই করেন। এছাড়া তিনি উপজেলার তেপুকুরিয়া আদর্শ বালিকা বিদ্যালয়ের সীমানা প্রচীর ও ওয়াশরুম নির্মাণ কাজের উদ্বোধন করেন। পরে ধামের ঘাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: