ছবি: আপন দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন বুধবার (১৫ জুলাই) শেষ হয়েছে। অধিবেশন শুরু হয়েছিল মঙ্গলবার (০৭ জুন)।
২৬ কার্যদিবসের এ অধিবেশনে ১০টি সরকারি বিল পাস হয়েছে। বাজেটের ওপর সাধারণ আলোচনা হয়েছে ১৪ কার্যদিবস ধরে এবং ৩১৬ জন এমপি এতে অংশ নেন। এর মধ্যে সরকারি দল থেকে অংশ নিয়েছেন ২০০ জন এবং বিরোধী দল থেকে অংশ নিয়েছেন ৯১ জন।
বুধবার (১৫ জুলাই) সংসদ সচিবালয় এসব তথ্য জানায়।
সংসদ সচিবালয় জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম অধিবেশনে বাজেটের ওপর সাধারণ আলোচনা মোট ৪৮ ঘণ্টা ৫১ মিনিট স্থায়ী হয়।
আরও পড়ুন<<>>জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী
অধিবেশনে কার্যপ্রণালি-বিধির ৭১ বিধি অনুযায়ী ৭১৫টি নোটিশ জমা পড়ে। এর মধ্যে ২৪টি গৃহীত হয় এবং ২২টি নোটিশের ওপর আলোচনা হয়। এছাড়া ৭১(ক) বিধির আওতায় ১২৫টি দুই মিনিটের নোটিশ আলোচনা করা হয়। কার্যপ্রণালি-বিধির ১৩১ বিধি অনুযায়ী চারটি সিদ্ধান্ত প্রস্তাব আলোচনা ও নিষ্পত্তি করা হয়েছে।
প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য ২৭৮টি প্রশ্ন জমা পড়ে। এর মধ্যে ৩৫টি প্রশ্নের উত্তর টেবিলে উপস্থাপন করা হয়। অপরদিকে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উদ্দেশে পাঁচ হাজার ৩১টি প্রশ্ন জমা পড়ে। যার মধ্যে তিন হাজার ৪৭৪টি প্রশ্নের উত্তর দেয়া হয়েছে।
অধিবেশনে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটিসহ মোট ১8টি কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে কার্য উপদেষ্টা কমিটি একবার পুনর্গঠন করা হয়েছে।
এটি ছিল ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন। গত ০৭ জুন শুরু হওয়া এ অধিবেশন ১৫ জুলাই শেষ হয়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































