Apan Desh | আপন দেশ

যুক্তরাষ্ট্রে নির্বাচন

মুসলিম ভোটে উদ্বেগ, ট্রাম্পকে সমর্থনে ‘টানাটানি’

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৫:১৭, ২৯ অক্টোবর ২০২৪

মুসলিম ভোটে উদ্বেগ, ট্রাম্পকে সমর্থনে ‘টানাটানি’

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন। এরইমধ্যে প্রচার-প্রচারণায় উত্তপ্ত নির্বাচনর মাঠ। এ নির্বাচনে বরাবরের মতোই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমেরিকান মুসলিমদের ভোট। আর এ ভোটারদের কাছে টানতেও তাই মরিয়া ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় শিবির।

যুক্তরাষ্ট্রে ৫ নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রতি সম্প্রতি সমর্থন দিয়েছেন মুসলিম নেতারা। এ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিসের কর্মী-সমর্থকদের মধ্যে। 

সোমবার (২৮ অক্টোবর) ফিলাডেলফিয়ায় এক সমাবেশে বক্তৃতায়, ট্রাম্পকে সমর্থন দেয়ার কথা বলেন। এতে মুসলিমদের উদ্দেশে কথা বলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। 

তিনি বলেন, আপনি যদি আমেরিকান মুসলিম হন ও মধ্যপ্রাচ্যে যা ঘটছে তা নিয়ে চিন্তিত থাকেন, তাহলে আপনি কেন এমন একজনের (ট্রাম্পকে ইঙ্গিত করে) প্রতি বিশ্বাস রাখবেন যিনি মুসলিমদের ওপর নিষেধাজ্ঞা পাস করেছেন। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, মুসলিম আমেরিকানরা বছরের পর বছর ধরে ডেমোক্র্যাটকে ভোট দিয়েছে। তবে মধ্যপ্রাচ্যে বাইডেন প্রশাসনের দৃষ্টিভঙ্গি এবার কমলাকে ভোট দেয়ার ক্ষেত্রে তাদের সন্দিহান করে তুলেছে।
 
ট্রাম্প সম্প্রতি কিছু মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিত্বের কাছ থেকে সমর্থন পেয়েছেন। যার মধ্যে অন্যতম আমের গালিব। যিনি মিশিগানের ডেট্রয়েটের একটি ছোট শহরতলী হ্যামট্রামকের মেয়র। সেখানকার জনসংখ্যার প্রায় ৬০ শতাংশ মুসলিম।
 
প্রসঙ্গত, ২০১৬ সালে ট্রাম্প যখন প্রথমবারের মতো প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তখন মুসলিম দেশগুলো থেকে অভিবাসন নিষিদ্ধ করার প্রস্তাব করেছিলেন তিনি। তবে এবার মিশিগানের মতো গুরুত্বপূর্ণ সুইং স্টেটগুলোতে জয়ের চাবিকাঠি মুসলিম ভোটারদের হাতে রয়েছে বলে মনে করছে ট্রাম্পের প্রচার শিবির। সূত্র: বিবিসি

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ