Apan Desh | আপন দেশ

সূচকের বড় পতনে লেনদেন ৫৪৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:১৭, ৭ সেপ্টেম্বর ২০২৬

সূচকের বড় পতনে লেনদেন ৫৪৫ কোটি টাকা

ফাইল ছবি

দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ৫৪৫ কোটি ২৭ লাখ টাকা মূল্যের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সোমবার (০৭ সেপ্টেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, রোববার (০৬ সেপ্টেম্বর) লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ১০৩ দশমিক ৬৪ পয়েন্ট বা ১ দশমিক ৮৩ শতাংশ কমে ৫ হাজার ৫৫৮ দশমিক ৪৫ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে, ডিএসইএস সূচক ২২ দশমিক ৬৫ পয়েন্ট বা ১ দশমিক ৯৯ শতাংশ কমে ১ হাজার ১১৫ দশমিক ৩৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২৪ দশমিক ৫৪ পয়েন্ট বা ১ দশমিক ১৫ শতাংশ কমে ২ হাজার ১১৬ দশমিক ২০ পয়েন্টে দাঁড়িয়েছে।

আরও পড়ুন <<>> জিপিএইচ ইস্পাতের পর্ষদ সভার তারিখ ঘোষণা

এদিন ডিএসইতে মোট ৫৪৫ কোটি ২৭ লাখ টাকা মূল্যের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। হাতবদল হয়েছে ২০ কোটি ৪৩ লাখ ৪১ হাজার ৮৬৯টি শেয়ার ও ইউনিট। মোট লেনদেন হয়েছে ১ লাখ ৭৮ হাজার ১৫০টি।

দিনের লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র ২০টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে দর কমেছে ৩৪৮টির। এছাড়া ২১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়