জিপিএইচ ইস্পাতের লোগো
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল (ইঞ্জিনিয়ারিং) খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের লভ্যাংশ সংক্রান্ত পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর বিকেল ৫টায় এ বোর্ড সভা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন<<>>মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ার নিয়ে নতুন ঘোষণা
সূত্রে আরও জানিয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন, ২০১৫ এর প্রবিধান ১৯(১) অনুযায়ী সভায় ৩০ জুন, ২০২৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা থেকে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































