ফাইল ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জুলাই’ ২৬-সেপ্টেম্বর’ ২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জুলাই’ ২৬-সেপ্টেম্বর’ ২৬) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৪৫ পয়সা।
আরও পড়ুন<<>>সূচকের পতনে লেনদেন ৩৬৫ কোটি টাকা
অপরদিকে, চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি’ ২৬-সেপ্টেম্বর’ ২৬) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ২৩ পয়সা।
৩০ সেপ্টেম্বর ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫ টাকা ০৮ পয়সা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































