Apan Desh | আপন দেশ

সূচকের পতনে লেনদেন ৫৪৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:১১, ৬ সেপ্টেম্বর ২০২৬

সূচকের পতনে লেনদেন ৫৪৫ কোটি টাকা

ছবি: সংগৃহীত

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতন হয়েছে। একই সঙ্গে লেনদেনের পরিমাণ কমে ৫৪৫ কোটি ২৭ লাখ ৬৮ হাজার ৩০৮ টাকায় দাঁড়িয়েছে।

রোববার (০৬ সেপ্টেম্বর) ডিএসইতে ৩৮৯টি কোম্পানির মোট ২০ কোটি ৪৩ লাখ ৪১ হাজার ৮৬৯টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ২০টির শেয়ারদর বেড়েছে। ৩৪৮টির কমেছে এবং ২১টি কোম্পানির অপরিবর্তিত রয়েছে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১০৩ দশমিক ৬৪ পয়েন্ট কমে ৫ হাজার ৫৫৮ দশমিক ৪৫ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই-৩০ সূচক ২৪ দশমিক ৫৪ পয়েন্ট কমে ২ হাজার ১১৬ দশমিক ২০ পয়েন্ট। এসইএস শরিয়াহ সূচক ২২ দশমিক ৬৫ পয়েন্ট কমে ১ হাজার ১১৫ দশমিক ৩৬ পয়েন্টে অবস্থান করছে।

রোববার ডিএসইতে লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো: শার্প ইন্ডাস্ট্রিজ, ডোমেক স্পিনিং, প্যারামাউন্ট টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, সায়হাম কটন, টেক্সম্যাকো ফার্মাসিউটিক্যালস, ডরিন পাওয়ার, এভয় টেক্সটাইলস, তৌফিকা ফুডস এবং জেনেক্স ইনস্যুরেন্স।

আরও পড়ুন <<>> জিপিএইচ ইস্পাতের পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেয়ারদর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি হলো: এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস, এক্সেল ইনস্যুরেন্স, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, এসআইবিএল মিউচুয়াল ফান্ড, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, অ্যাডভেন্ট ফার্মা, সাউথইস্ট ব্যাংক এবং এভয় টেক্সটাইলস।

অন্যদিকে, শেয়ারদর কমার শীর্ষ ১০ কোম্পানি হলো: আলিফ ম্যানুফ্যাকচারিং, সোনারগাঁও টেক্সটাইল, ডরিন পাওয়ার, সায়হাম টেক্সটাইল, শার্প ইন্ডাস্ট্রিজ, সোনালী লাইফ ইনস্যুরেন্স, সিকদার পলিটেক ইন্ডাস্ট্রিজ, আলিফ টেকনোলজিস, মেঘনা পেট্রোলিয়াম এবং ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়