Apan Desh | আপন দেশ

দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৫:৩১, ৮ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৯:৪৯, ৮ ডিসেম্বর ২০২৪

দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড

সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয় ৩৯৫ কোম্পানি। এর মধ্যে  ২৪৮ কোম্পানির শেয়ার দর কমেছে। এতে সবচেয়ে বেশি দর কমেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের।

রোববার (৮ ডিসেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৪ টাকা ৩০ পয়সা বা ৯.৬৬ শতাংশ কমেছে। এতে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটি।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে দুলামিয়া কটন। এ কোম্পানিটির আগের দিনের তুলনায় ৫ টাকা ১০ পয়সা বা ৬.০৮ শতাংশ শেয়ার দর কমেছে। আর আর দর পতনের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে এটলাস বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ২০ পয়সা বা ৫.৯২ শতাংশ কমেছে।

এছাড়া ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সেন্ট্রাল ইন্সুরেন্সের ৫.৭২ শতাংশ, মিথুন নিটিংয়ের ৫.৭১ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৫.৭১ শতাংশ, ফার কেমিক্যালের ৫.৩৪ শতাংশ, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান’র ৫.১৭ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫ শতাংশ ও সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান’র ইউনিট দর ৪.৭৬ শতাংশ কমেছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু