Apan Desh | আপন দেশ

শেখ হাসিনার পাসপোর্ট আবেদন যাচাই করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৪২, ৯ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার পাসপোর্ট আবেদন যাচাই করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: আপন দেশ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের বিষয়টির সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (০৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমিও শুনেছি, স্ক্রল নিউজে দেখেছি, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা তার পাসপোর্টের জন্য এবং এনআইডির জন্য আবেদন করেছেন। কিন্তু এই সত্যতা আমি এখনো যাচাই করতে পারিনি।

আরও পড়ুন <> ‘শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরতে হবে’

তিনি বলেন, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে। 

আবেদন যথাযথভাবে করা হয়েছে কি না, আদৌ আবেদন করা হয়েছে কি না, এর আইনগত ভিত্তি কী এবং আবেদন করার অধিকার রয়েছে কি না এসব বিষয় পর্যালোচনা করা হচ্ছে।

এক্ষেত্রে পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইনসহ সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান বিবেচনায় নেয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়