ছবি: আপন দেশ
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
একই সঙ্গে রোগীদের প্রতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আরও মানবিক ও সহনশীল আচরণের আহবান জানান তিনি।
সোমবার (০৯ নভেম্বর) সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এ উন্নয়নকাজের জন্য টেন্ডার আহবান করা হবে।
এ সময় হাসপাতালের আইসিইউ, নতুন পোস্ট অপারেটিভ ওয়ার্ড, বহির্বিভাগের ই-টিকিটিং, কিউআর কোড এবং সম্প্রসারিত অটোমেশন ব্যবস্থার উদ্বোধন করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিটি হাসপাতালে চিকিৎসকরা নতুন উদ্বাবনী শক্তি নিয়ে কাজ করছেন।
আরও পড়ুন <> ‘শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরতে হবে’
চিকিৎসকরা যাতে সততার সাথে ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স মেনে যাতে কাজ করতে পারেন, আর সব ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
তিনি রোগীদের সঙ্গে আরও ভালো, মানবিক ও সহনশীল আচরণ করার জন্য চিকিৎসক ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের প্রতি আহবান জানান।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশের চিকিৎসাব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে যতটুকু বরাদ্দ প্রয়োজন, তা দেয়ার সদিচ্ছা সরকারের রয়েছে।
আপন দেশ/এমটিআই





































