ছবি: আপন দেশ
সরকারদলীয় এমপিদের সভা শুরু হয়েছে। এ সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (০৯ নভেম্বর) ২টা ৩০ মিনিটে এ সভা শুরু হয়। জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ সভা হচ্ছে।
এদিকে বিকেল সাড়ে ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এ অধিবেশন চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত।
এবারের অধিবেশনে ৩টি অধ্যাদেশ ও সরকারি বিল উত্থাপন এবং তা নিয়ে আলোচনার পাশাপাশি সংবিধান সংস্কার ও গণভোটের রায় কার্যকরের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পেতে পারে।
আরও পড়ুন <<>> শেখ হাসিনার পাসপোর্ট আবেদন যাচাই করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সংক্ষিপ্ত এই অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত মাত্র ৮ কার্যদিবস চলতে পারে।
এদিকে সংসদ অধিবেশন নির্বিঘ্ন করতে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
এর আগে গত ২৭ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। ওই অধিবেশনে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, জাতীয় মানবাধিকার কমিশন বিলসহ মোট ৬টি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছিল।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































