ফাইল ছবি
সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩৫৬ রান করা ক্যারিবীয়দের বিপক্ষে ব্যাট করতে নেমে ৮৮ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ।
এখনো ২৬৮ রানে পিছিয়ে স্বাগতিকরা। এমন পরিস্থিতিতে বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে আড়াইশ রানের নিচে আটকে রাখার লক্ষ্য ঠিক করেছে ওয়েস্ট ইন্ডিজ। তাই বলা যায় দিন শেষে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ।
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সে লক্ষ্যের কথাই জানিয়েছেন ক্যারিবীয় ব্যাটার আমির জাঙ্গু।
তার মতে, উইকেট ক্রমেই ব্যাটিংয়ের জন্য সহজ হয়ে উঠছে। তাই বোলারদের ধৈর্য ধরে চাপ তৈরি করতে হবে। বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো হয়নি।
সাদমান ইসলামের চোটের কারণে ওপেনিংয়ে নামানো হয় নাঈম হাসানকে। কিন্তু ৫ রানের বেশি করতে পারেননি তিনি। তানজিদ হাসান তামিম ১৬ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৮ রান করে ফিরেছেন। এরপর তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিমের অবিচ্ছিন্ন জুটিতে কিছুটা স্বস্তি নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ।
হৃদয় ২৯ ও মুশফিক ১৯ রানে অপরাজিত আছেন। চতুর্থ উইকেটে দুজনের জুটিতে এসেছে ৩৭ রান। এর আগে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস গুটিয়ে যায় ৩৫৬ রানে। ১৩৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন আমির জাঙ্গু। বাংলাদেশের হয়ে ৯০ রানে ৬ উইকেট নেন হাসান মাহমুদ।
নিজেদের প্রথম ইনিংসে ৪০০ রানের বেশি করার লক্ষ্য থাকলেও সেটি পূরণ হয়নি বলে কিছুটা আক্ষেপ আছে জাঙ্গুর।
আরও পড়ুন <<>> সিলেট টেস্টে মুশফিক-হৃদয়ের প্রতিরোধে স্বস্তিতে বাংলাদেশ
এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের লক্ষ্য ছিল ৪০০ রানের বেশি করা। কিন্তু সেটা করতে না পারায় কিছুটা হতাশ। তবে ৩৫০ রানের বেশি করতে পেরেও আমরা সন্তুষ্ট। আগামী দিনের দিকে তাকিয়ে আছি।
বাংলাদেশকে কত রানে আটকে রাখতে চান, এমন প্রশ্নে জাঙ্গু বলেন, আমি বলব, ২৫০ রানের নিচে। উইকেট ক্রমেই ব্যাটিংয়ের জন্য সহজ হয়ে উঠছে। এই উইকেটে আমাদের পেসাররা দারুণ বোলিং করেছে। এখন দেখা যাচ্ছে, কোনো ব্যাটার একবার থিতু হয়ে গেলে তাকে আউট করা বেশ কঠিন।
বোলারদের পরিকল্পনা নিয়ে তিনি আরও বলেন, এ উইকেটে চাপ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। অতিরিক্ত কিছু করার চেষ্টা করা যাবে না। কারণ, ব্যাটাররা থিতু হয়ে গেলে দ্রুত রান তুলতে পারবে। তাই আমাদের ধৈর্য ধরে বোলিং করতে হবে। উইকেট নেয়ার চেষ্টা চালিয়ে যেতে হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































