Apan Desh | আপন দেশ

সিলেট টেস্টে মুশফিক-হৃদয়ের প্রতিরোধে স্বস্তিতে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:২৫, ৬ নভেম্বর ২০২৬

সিলেট টেস্টে মুশফিক-হৃদয়ের প্রতিরোধে স্বস্তিতে বাংলাদেশ

ছবি: আপন দেশ

সিলেট টেস্টে দ্বিতীয় দিনের খেলা চলছে। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৮৮ রান তুলেছে বাংলাদেশ দল। টাইগারদের হাতে আছে ৭ উইকেট, এখনও ২৬৮ রানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ।

শুক্রবার (০৬ নভেম্বর) ক্রিজে টিকে আছেন মুশফিকুর রহিম এবং তাওহীদ হৃদয়। অপরাজিত থেকে দিন শেষ করেছেন তাওহীদ হৃদয়। 

২ উইকেটে ৩৫ রান নিয়ে চা বিরতির পর তৃতীয় সেশনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। টিকে ছিলেন নাজমুল হোসেন শান্ত এবং তাওহীদ হৃদয়। ভালো খেলতে থাকা শান্ত বিদায় নিয়েছেন ৬৫ বলে ১৮ রান করে। 

এরপর মুশফিক-হৃদয়ের ব্যাটে ভর করে এগিয়েছে বাংলাদেশের ইনিংস। উইকেটের চারপাশে দারুণ সব শটে রান বের করেছেন দুজন। সুযোগ বুঝে বাউন্ডারিও বের করেছেন। নিয়েছেন সিঙ্গেলস-ডাবলস। দলের রানের চাকা সচল রেখেছেন। কিছুটা স্বস্তি ফিরেছে টাইগারদের শিবিরে।

আরও পড়ুন <<>> হাসান মাহমুদের পঞ্চম ফাইফার

শেষ পর্যন্ত আর কোনো বিপদ হতে দেননি মুশফিকুর রহিম এবং তাওহীদ হৃদয়। ৪০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৮৮ রান তুলে দিন শেষ করেছে বাংলাদেশ। এখনও ২৬৮ রানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ, টাইগারদের হাতে রয়েছে ৭ উইকেট।

৮০ বলে ২৯ রান করে টিকে আছেন হৃদয়। ৫৬ বলে ১৯ রান করে অপরাজিত আছেন মুশফিকুর রহিম।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১টি করে উইকেট শিকার করেছেন শামার জোসেফ, জাস্টিন গ্রিভস এবং জেডন সিলস। স্পিনাররা হাত ঘোরালেও এখনও উইকেট পাননি, সব উইকেট পেসারদের দখলে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়