Apan Desh | আপন দেশ

গৃহবধূকে গলা কেটে হত্যায় ৫ জনের যাবজ্জীবন

খুলনা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ০০:২৯, ২৭ জুলাই ২০২৬

গৃহবধূকে গলা কেটে হত্যায় ৫ জনের যাবজ্জীবন

ছবি: আপন দেশ

খুলনার দিঘলিয়া উপজেলায় রাশিদা বেগম নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় করা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুরে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. খুরশীদ আলম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- দিঘলিয়া দক্ষিণপাড়ার মোছা. আনোয়ারা বেগম, তার ছেলে ইসমাইল শেখ ওরফে বাবু, জামাই শামিম শেখ, রাজু ওরফে রাজু মুন্সি এবং ইলিয়াস শেখ। এদের মধ্যে শামীম ও আনোয়ারা ছাড়া অন্য তিন আসামি পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৯ জুলাই দিঘলিয়ার দেয়াড়া উত্তরপাড়ায় বাড়িতে একা থাকা বৃদ্ধা রাশিদা বেগমকে গলা কেটে হত্যা করে সংঘবদ্ধ চোরের দল।

আরও পড়ুন <<>> রায়পুরে অস্বাভাবিক বিদ্যুৎ বিল, স্থানীয়দের প্রতিবাদ

পরে তারা ঘর থেকে ২০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ছেলে নাসিরুজ্জামান দিঘলিয়া থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৩ সালের ১২ মার্চ পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এটিএম মনিরুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া একটি স্যান্ডেলের সূত্র ধরে প্রথমে শামীম শেখকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের শনাক্ত করা হয়। আদালতের দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে পাঁচ আসামির বিরুদ্ধে এ রায় ঘোষণা করা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়