Apan Desh | আপন দেশ

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২২:০০, ২৬ জুলাই ২০২৬

আপডেট: ২২:০০, ২৬ জুলাই ২০২৬

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপন দেশ

দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানোর কথাও বলেন তিনি।

রোববার (২৬ জুলাই) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কৃষিতে পড়াশোনা করলেই সবাইকে শুধু সরকারি চাকরিতে যেতে হবে এমন নয়। কৃষির সঙ্গে সম্পর্কিত ব্যবসা, শিল্প ও প্রযুক্তিনির্ভর উদ্যোগের মাধ্যমে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।

মন্ত্রী বলেন, কৃষিতে যারা পড়ালেখা করেন, তারা মাটির মানুষ এবং দেশপ্রেমিক। তাদের শরীর থেকে মাটির গন্ধ পাওয়া যায়। শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে বলেও শিক্ষার্থীদের প্রস্তুত হতে বলেন তিনি। 

আরও পড়ুন<<>>চা শিল্পের সমস্যা সমাধানে কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, সরকারের সামনে অনেক বড় চ্যালেঞ্জ। বিগত ১৫ বছরে ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনীতির ভিত্তি একেবারেই ভেঙে দিয়েছে। প্রাতিষ্ঠানিক কাঠামো ভেঙে ফেলা হয়েছে। এসব সংকট থেকে উত্তরণের মধ্য দিয়ে সরকার দেশ মেরামত করে এগিয়ে নেবে। সরকারের মূল পরিকল্পনা ভঙ্গুর এ অর্থনৈতিক ও সামাজিক কাঠামো পুনর্নির্মাণ করা।  

মির্জা ফখরুল বলেন, দেশের ৪ কোটি শিক্ষিত বেকার যুবক। একটা পদের জন্য ৫ থেকে ৬ লাখ আবেদন আসে। এ সমস্যা রাতারাতি শেষ করা যাবে না। তাই পরিকল্পনা অনুযায়ী কাঠামো সাজাতে হবে। অর্থাৎ কীভাবে অর্থনৈতিকভাবে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা যায়, এসব সেক্টরে সরকার এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ চ্যালেঞ্জের, সবকিছু পুনর্নির্মাণ করা হচ্ছে। আনএমপ্লয়মেন্ট সমস্যা বাড়ছে। তাই কৃষিতে গুরুত্ব দিয়ে উত্তরাঞ্চল ও  দক্ষিণাঞ্চলে কৃষি হাব তৈরির কাজ চলছে। 

তিনি আরো বলেন, সরকারের পাঁচ মাস না যেতেই অনেকে অনেক কথা বলছে, কিন্তু দেশে সংকট প্রচুর বড় সংকট গ্যাস নাই, তেল নাই, জ্বালানি নাই। আমেরিকা-ইরান যুদ্ধ পরিস্থিতি জ্বালানি সংকট বাড়ছে। দেশেকে গ্রিন অ্যানার্জির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাও বলেন মন্ত্রী। আর এসবের সুফল পাবে কৃষক।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়