Apan Desh | আপন দেশ

হাসপাতালে ঢুকে পড়ল নিয়ন্ত্রণহীন বাস, নিহত ১

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২০:৫৪, ২৬ জুলাই ২০২৬

আপডেট: ২১:২৩, ২৬ জুলাই ২০২৬

হাসপাতালে ঢুকে পড়ল নিয়ন্ত্রণহীন বাস, নিহত ১

ছবি: আপন দেশ

নিয়ন্ত্রণ হারিয়ে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের প্রাঙ্গণে ঢুকে পড়ে একটি বাস। ঘটনাস্থলেই একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। 

রোববার (২৬ জুলাই) রাতে এ দুর্ঘটনাটি ঘটে।

এ সময় বাসটির ধাক্কায় হাসপাতালে গেটের সংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমের দেয়াল ভেঙ্গে যায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি মহাখালী থেকে এসে নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল গেট সংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমের ওয়ালে ধাক্কা মারে। এতে একজন ঘটনাস্থলেই মারা যান।

আহত হন কয়েকজন। তাদের উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালেই ভর্তি করা হয়।  

আরও পড়ুন<<>>সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে অবস্থান কর্মসূচি শুরু

প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছে, দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। হাসপাতাল গেট সংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমটি ভেঙে গেছে। ট্রাফিকের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 

ক্যান্টনমেন্ট থানার ডিউটি অফিসার এসআই মানিক বলেন, আমরা প্রায় ৪০ মিনিট আগে খবর পেয়েছি। একজন মারা গেছে। মৃতদেহ মর্গে রাখা হয়েছে। তবে আহতের সংখ্যা জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা কাজ করছেন।

আপন দেশ/এসআর
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়