ছবি: আপন দেশ
সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করার দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি।
তিনি বলেন, সাহাবুদ্দিন চুপ্পু শুধুমাত্র ফ্যাসিবাদের একজন আইকনই না, তিনি একজন লুটেরা। এসময় জুলাইয়ে ঠিক কত জায়গায় সাহাবুদ্দিন চুপ্পু গণহত্যার সঙ্গে শামিল হয়েছিলেন তা তদন্তের দাবি জানান তিনি।
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির উদ্যোগে আয়োজিত বর্ষা বিপ্লবের স্মৃতিচারণ ও নতুন রাজনৈতিক ধারা বিনির্মাণ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আখতার হোসেন বলেন, সাহাবুদ্দিন চুপ্পু ব্যাংক লুট করেছেন। ইসলামী ব্যাংককে দখল করে তিনি এস আলমের হাতে তুলে দিয়েছেন। বিদেশে বাড়িঘর করেছেন, বিদেশের একটা পারমানেন্ট রেসিডেন্সি তিনি নিয়েছেন। এরকম ধরণের একজন ব্যক্তির রাষ্ট্রপতির পদে আসীন থাকার মতো যোগ্যতা থাকে না। এমনকি ৫ আগস্টের পর শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন কি দেন নাই, সেটা নিয়ে তিনি দুই ধরণের কথা বলেছেন—মিথ্যাচার করেছেন স্পষ্ট। একবার বলেছেন যে তার কাছে পদত্যাগপত্র দেয়া হয়েছে, আরেকবার তিনি বলেছেন যে তার কাছে পদত্যাগপত্র দেয়া হয় নাই।
আরও পড়ুন<<>>দীর্ঘ ছুটিতে যাচ্ছে সব শিক্ষাপ্রতিষ্ঠান
আখতার বলেন, সাহাবুদ্দিন চুপ্পু কোনোভাবেই রাষ্ট্রপতির পদে আসীন থাকতে পারেন না। এ কথাটা আমরা দীর্ঘ সময় ধরে আমরা বলে আসছি। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা তাকে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণের দাবি জানিয়েছি। কিন্তু তখন সাংবিধানিক সংকটের কথা আমাদেরকে বলা হয়েছে। নির্বাচিত সরকারকেও আমরা বললাম। তখন আর সাংবিধানিক সংকট তাদের পক্ষ থেকে থাকে না। কিন্তু তারপরেও তারা সাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে সংসদে বক্তৃতা দেয়ালো, মহান সংসদকে কলঙ্কিত করলো।
বিএনপি তার সঙ্গে ইন্টারনাল নেগোশিয়েশন করে এ সরকার গঠন করার পরে একটা সময় পর্যন্ত তাকে রেখেছে।
বিএনপি চুপ্পুকে সেফ এক্সিট দিতে চায় দাবি করে আখতার বলেন, গণহত্যার সময় চুপ্পু কমান্ড রেসপন্সিবিলিটির জায়গা থেকে তিনি এটাকে নিবৃত্ত করতে পারতেন। নিবৃত্ত করার উদ্যোগ তিনি নেন নাই। শেখ হাসিনার সহযোগী হিসেবে ভূমিকা পালন করেছেন এবং তার অতীতের যে অপকর্ম এবং পরবর্তীতে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ধরণের ষড়যন্ত্র করেছেন। আমরা জেনেছি লন্ডনে গিয়েও তিনি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করছেন। এ ধরণের ভূমিকার কারণে তাকে এখন আইনের আওতায় নিয়ে আসতে হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































