Apan Desh | আপন দেশ

জার্মানিকে হারি ইতিহাস, ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:০৬, ২৬ জুন ২০২৬

জার্মানিকে হারি ইতিহাস, ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা

ছবি : সংগৃহীত

জার্মানিকে হারিয়ে নকআউটের টিকিট নিশ্চিত করেছে ইকুয়েডর। আর দুর্দান্ত এ সাফল্যের পর দেশের মানুষকে এক দিন সরকারি ছুটি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া।

নিউ জার্সি স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৫ জুন) রাতের ম্যাচে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ইকুয়েডর। ২০০৬ সালের পর এবারই প্রথম গ্রুপপর্ব পেরোতে পারল। আর এ টুর্নামেন্টে বিশ্বকাপজয়ী কোনো দলের বিপক্ষে তারা পেল প্রথম জয়।

বিশ্বকাপে এমন সাফল্যের পর দলের খেলোয়াড় ও কোচিং স্টাফকে প্রশংসায় ভাসিয়েছেন দেশটির প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া। শুক্রবার (২৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় সরকারি ছুটির ঘোষণাও দিয়েছেন তিনি।

তিনি বলেন, খেলোয়াড় এবং কোচকে ধন্যবাদ, যারা সব সমালোচনা, অপমান এবং কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়ার পরেও ঘুরে দাঁড়াতে পেরেছেন এবং পুরো দেশে এই বিশাল আনন্দ বয়ে এনেছেন। আগামীকাল ছুটি! দীর্ঘজীবী হোক ইকুয়েডর।

ইতিহাসগড়া ম্যাচে দ্বিতীয় মিনিটে লেরয় সানের গোলে পিছিয়ে পড়েছিল ইকুয়েডর। তবে নবম মিনিটে নিলসন আঙ্গুলো গোল করে দলকে সমতায় ফেরান। আর ৭৭ মিনিটে গিয়ে গনজালো প্লাতার গোলে নিশ্চিত হয় জয়।

আরও পড়ুন : বিদায়ী ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারাল তুরস্ক

এ জয়ে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় সেরা দল হয়ে পরের রাউন্ডে উঠেছে ইকুয়েডর। হারলেও ‘ই’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে উঠেছে জার্মানি। তাদের পয়েন্ট ৬। অন্য ম্যাচে কুরাসাওকে বিদায় করে সমান ৬ পয়েন্ট পেয়ে গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট নিশ্চিত করেছে আইভরি কোস্ট।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়