Apan Desh | আপন দেশ

নির্ভরযোগ্য ডিফেন্ডার হারাল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৪৩, ২০ জুন ২০২৬

আপডেট: ১৮:১৪, ২০ জুন ২০২৬

নির্ভরযোগ্য ডিফেন্ডার হারাল আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের বড় ধাক্কা আর্জেন্টিনা শিবিরে। চোটের কারণে সোমবার (২২ জুন) অস্ট্রিয়া বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল।

তার ডান পায়ের কোয়াড্রিসেপস পেশিতে চোট ধরা পড়েছে। যা আলবিসেলেস্তেদের রক্ষণভাগে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

মেডিকেল টিমের পরীক্ষা-নিরীক্ষার পর তার এ চোটের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে তার বেশ কিছুদিন সময় লাগতে পারে। অস্ট্রেয়ার বিপক্ষে গঞ্জালো মন্তিয়েলের পরিবর্তে খেলতে পারেন নাহুয়েল মলিনা।

আরও পড়ুন <<>> বিশ্বকাপ থেকে দুই দলের বিদায়

কোচ লিওনেল স্ক্যালোনি অস্ট্রিয়ার বিপক্ষে আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচে এ রাইট-ব্যাক পজিশনে শুরু থেকেই নাহুয়েল মলিনাকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন। মলিনাই এখন রক্ষণভাগের ডান প্রান্ত সামলানোর মূল দায়িত্ব পাচ্ছেন।

আর্জেন্টিনার পরবর্তী ম্যাচটি হবে অস্ট্রিয়ার বিপক্ষে। ইনজুরিতে ছিটকে যাওয়া গঞ্জালো মন্তিয়েলের জায়গায় নাহুয়েল মোলিনাকে দেখা যেতে পারে। এছাড়া চোট কাটিয়ে রক্ষণভাগে ফিরতে পারেন নিকোলাস তাগলিয়াফিকো।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়