Apan Desh | আপন দেশ

আ.লীগ একটা ‘মাফিয়া পার্টি’: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:২২, ২০ জুন ২০২৬

আ.লীগ একটা ‘মাফিয়া পার্টি’: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : আপন দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি ‘মাফিয়া পার্টি’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অস্থিরতা বন্ধে পুলিশকে এলার্ট করা হয়েছে।’

শনিবার (২০ জুন) সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেনা।

মোহাম্মদপুরে বিষয় তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন,  ‘মোহাম্মদপুর এলাকা বহু বছর ধরেই অপরাধীদের অভয়ারণ্য হয়ে রয়েছে। এ মোহাম্মদপুরকেও নিয়ন্ত্রণে নিয়ে আসা হবে। এখানকার অপরাধীদের নির্মূল করা হবে।’

তিনি বলেন, ‘আগের যেকোনো সরকারের তুলনায় বর্তমান সরকার অনেক গতিতে কাজ করছে। সেটি এরইমধ্যে সবার দৃষ্টিগোচর হয়েছে।’

সাবেক আইজিপি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাসহ প্রয়োজনীয় সব কাগজপত্র সেখানে পাঠানো হয়েছে। আশা করছি, দেশটির সরকার দ্রুতই সমস্ত প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে।’

আরও পড়ুন : গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ মারা গেছেন

পুলিশের দায়িত্ব নিয়ে তিনি বলেন, ‘সরকার গঠনের পর জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছে পুলিশ বাহিনী। জীবনের ঝুঁকি নিয়ে যারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছে তাদের স্বীকৃতি দেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘মানুষের মধ্যে ধারণা ছিল, পুলিশ বাহিনী নিষ্ক্রিয় হয়ে গেছে। কিন্তু আজ সেটি ফিরে পেয়েছে।’ 

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়