ড. খলিলুর রহমান ও ব্রেন্ট ক্রিস্টেনসেন। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের যাচ্ছেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে ‘সৌজন্য সাক্ষাৎ’ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ ‘সৌজন্য সাক্ষাৎ’ হয়।
ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, গত রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক দুর্দান্ত জয় পেয়ে বিশ্বকাপ নকআউট পর্বে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র। তাই আমি এখানে পররাষ্ট্রমন্ত্রী এবং সব বাংলাদেশিকে অনুরোধ করতে এসেছিলাম, যেন তারা সামনের ম্যাচগুলোতে যুক্তরাষ্ট্রকে সমর্থন করেন।
বাংলাদেশিদের ফুটবলপ্রেমের প্রশংসা করেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনোই ভুল হওয়ার সম্ভাবনা নেই।
প্রধানমন্ত্রীর চীন সফরের আগে মার্কিন রাষ্ট্রদূতের এমন সাক্ষাৎ নিয়ে কূটনৈতিক মহলে আছে নানা কৌতূহল।
মার্কিন রাষ্ট্রদূত আসার বিষয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ূন কবির জানান, রাষ্ট্রদূতের এ বৈঠক ছিল নিয়মিত কূটনৈতিক সাক্ষাৎ।
আরও পড়ুন <<>> বেনজীরকে ফেরানোর অগ্রগতি জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
তবে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয় এবং পারস্পরিক বাণিজ্য সহজতর করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
মন্ত্রণালয় আরও জানায়, উন্নয়নমূলক সহযোগিতা জোরদার করা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা খুঁজে বের করার মতো বিষয়গুলি নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































