ছবি : সংগৃহীত
ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় আসর ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’। প্রথমবারের মত ৪৮ দলের বিশ্বকাপ এটি। তবে গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই এ আসর থেকে বিদায়ের ঘন্টা বেজে গেছে দুই দলের।
প্রথম দল হিসেবে বিদায় নিল ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতি। ব্রাজিলের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৩-০ গোলের পরাজয়ে তাদের বিদায় নিশ্চিত হয়ে যায়। এদিকে প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল তুরস্ক।
হাইতিকে বড় ব্যবধানে ব্রাজিল হারাবে, এটাই প্রত্যাশিত। প্রথম ১০ মিনিট প্রতিপক্ষকে দেখে নেয়ার পর বল এবং ম্যাচের গতি নিয়ন্ত্রণ করে ব্রাজিল। ব্রাজিলের বিপক্ষে হাইতিকে দর্শকের মতো দেখা গেছে।
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সাধ্য মতো চেষ্টা করেছে হাইতি। অকারণ রক্ষণাত্মক ফুটবল খেলার চেষ্টা করেনি। ৬৩ মিনিটে কর্নার থেকে প্রায় গোলও করে ফেলেছিল হাইতি। ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকার বাঁচিয়ে দেন।
খেলার ২৩ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের শট হাইতির গোলরক্ষক জনি প্লাসিড প্রতিহত করলে বক্সের সামনে বল পান ডিফেন্ডার হানেস ডেলক্রোইক্স। তিনিই প্রায় আত্মঘাতী গোল করে ফেলছিলেন! তার পায়ে লেগে গোলমুখী বল ম্যাথেউস কুনহার পায়ের ছোঁয়ায় সামান্য দিক পরিবর্তন করে গোলে ঢুকে যায়।
৩৬ মিনিটে ব্রাজিলের দ্বিতীয় গোলও কুনহার। মাঝ মাঠে প্রতিপক্ষ ফুটবলারের পা থেকে বল কেড়ে নিয়ে দৌড়ে বাঁ পায়ের শটে গোল করেন কুনহা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করে ব্রাজিলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন ভিনিসিয়াস। এর আর কোনো গোল না হওয়ায় হাইতির বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পায় ব্রাজিল।
আরও পড়ুন <<>> জয়ের পর নেইমারকে নিয়ে সুখবর
অন্যদিকে প্যারাগুয়ের জয়ে গ্রুপ ‘ডি’ থেকে দ্বিতীয় রাউন্ডে উঠে গেল আমেরিকা। গালারজ ৬৫ সেকেন্ডে গোল করেন তুরস্কের বিরুদ্ধে। এটাই এ বারের বিশ্বকাপে এখনও পর্যন্ত দ্রুততম গোল। মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে মরক্কোর সাইবারির রেকর্ড ভেঙে দেন তিনি।
প্রথমার্ধের শেষে লাল কার্ড দেখেন প্যারাগুয়ের মিগুয়েল অ্যালমিরন। গোটা দ্বিতীয়ার্ধ ১০ জনে খেলতে হয়ে প্যারাগুয়েকে। তা-ও সমতা ফেরাতে পারেনি তুরস্ক। দুই ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়ায় বিদায় নিশ্চিত হয়ে যায় তুরস্কর।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































