Apan Desh | আপন দেশ

পাকিস্তানকে গুঁড়িয়ে সুখবর পেল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:১৫, ২০ মে ২০২৬

পাকিস্তানকে গুঁড়িয়ে সুখবর পেল বাংলাদেশ

ছবি: আপন দেশ

ঘরের মাঠে টেস্ট সিরিজে পাকিস্তানকে রীতিমত উড়িয়ে দিয়েছে টাইগাররা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে সফরকারিদের ৭৮ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা। পাকিস্তানকে গুঁড়িয়ে টেস্ট র‌্যাংকিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ। 

আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ে প্রথমবার সাতে উঠেছে টাইগাররা। পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর টেস্ট র‌্যাংকিংয়েও তার স্বীকৃতি মিলেছে। এটি বাংলাদেশের সেরা টেস্ট র‌্যাংকিং। 

আরও পড়ুন<<>>বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

এর আগে ২০১৮ সালে আটে উঠেছিল বাংলাদেশ। বুধবার (২০ মে) সর্বশেষ হালনাগাদকৃত র‌্যাংকিংয়ে ওয়েস্ট ইন্ডিজ ও  পাকিস্তানকে পেছনে ফেলে সাতে উঠেছে তারা। বাংলাদেশ এগিয়েছে দুই ধাপ। আর পাকিস্তানের অবনতি হয়েছে দুই ধাপের। তারা এখন আটে অবস্থা করছে। ওয়েস্ট ইন্ডিজ এক ধাপ নেমে এখন ৯ নম্বরে অবস্থান করছে। শ্রীলঙ্কা এক ধাপ এগিয়ে ছয়ে উঠে গেছে। 

বরাবরের মতো শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। তার পর দক্ষিণ আফ্রিকা, ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের