নাহিদ রানা
চলতি বছরের এ এপ্রিলেই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেক হয়েছে নাহিদ রানার। তবে টুর্নামেন্টের মাঝপথে দেশে ফেরেন বাংলাদেশের এ গতি তারকা। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকায় পিএসএলের বাকি অংশের জন্য তাকে এনওসি না দেয়ার ঘোষণা দিয়েছিল বিসিবি। তবে পেশোয়ার জালমির অনুরোধে ফাইনাল খেলার জন্য রানাকে এনওসি দিয়েছে বিসিবি।
ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমির হয় ফাইনাল খেলতে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন নাহিদ। ফাইনাল শেষে আগামী ০৩ মে দেশে ফেরার কথা রয়েছে তার।
মূলত, নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেয়ায় পিএসএল ফাইনাল খেলার সুযোগ পেয়েছেন নাহিদ।
আরও পড়ুন<<>>কুমিল্লায় মোহামেডান-কিংস লড়াই আজ
টাইগার পেসারকে পিএসএল ফাইনাল ম্যাচের জন্য এনওসি দেয়ার কারণ ব্যাখ্যা করে বিসিবি জানায়, এ সিদ্ধান্ত নেয়া হয়েছে, একটি বড় বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি লিগের ফাইনালে অংশগ্রহণের গুরুত্ব বিবেচনা করে, যা নাহিদ রানার ধারাবাহিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ একটি ধাপ হিসেবে দেখা হচ্ছে। আরও গুরুত্বপূর্ণ হলো, দলের ম্যানেজমেন্ট ও বিসিবির মেডিকেল টিম তাকে ছাড়পত্র দিয়েছে এবং নিশ্চিত করেছে যে, এ ম্যাচে অংশ নেয়া তার ফিটনেস, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কিংবা জাতীয় দলের হয়ে খেলার প্রাপ্যতায় কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।
নাহিদকে ফাইনালের এনওসি দেয়ায় ইতোমধ্যে বিসিবি সভাপতি তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়ে বার্তা দিয়েছেন পেশোয়ারের মালিক।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

























