সাকিবকে ছাড়িয়ে সবার উপরে এখন তাইজুল
হারারে টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ে দিন আলো ছড়ালেন তাইজুল ইসলাম। এদিন বাংলাদেশ মাত্র ১৪০ রানে অলআউট, পেসাররাও ছিলেন নিস্পৃহ। তবে দলের হতাশার দিনে ব্যতিক্রম ছিলেন তাইজুল ইসলাম। সবুজ ঘাসে মোড়া, পেসারবান্ধব উইকেটেও দুর্দান্ত বোলিং করে ৭ উইকেট শিকার করেছেন এ বাঁহাতি স্পিনার। নিজের নাম লিখিয়েছেন বাংলাদেশের টেস্ট ইতিহাসের একাধিক রেকর্ডে। জিম্বাবুয়ের বিপক্ষে ৭ উইকেট নেয়ার মাধ্যমে দেশের বাইরে টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি পাঁচ উইকেট শিকারের কীর্তি এখন তাইজুলের দখলে।
০৯:৩৯ পিএম, ২৯ জুন ২০২৬ সোমবার