ছবি: আপন দেশ
পহেলা মে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হওয়ার কথা ছিল পয়েন্ট টেবিলের শীর্ষস্থানধারী বসুন্ধরা কিংসের। কিন্তু ম্যাচটি একদিন এগিয়ে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফটবুল ফেডারেশনের (বাফুফে) লিগ কমিটির। ফলে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বেলা সাড়ে ৩টায় মুখোমুখি হতে যাচ্ছে ক্লাব দুইটি।
মূলত দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের কারণে লিগের পূর্বনির্ধারিত সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ২ মে’র তিনটি ম্যাচ এক দিন এগিয়ে ১ মে এবং ১ মে শুক্রবারের খেলাগুলো আরও এক দিন এগিয়ে আনা হয়েছে।
আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা
দিনের আরেক ম্যাচে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন ও আরামবাগ ক্রীড়া সংঘ।
পয়েন্ট টেবিলে ৩১ পয়েন্ট নিয়ে শিরোপার পথে অনেকটাই এগিয়ে আছে টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। তবে মোহামেডান বরাবরই কিংসের জন্য এক ‘কঠিন বাধা’। ২০১৮-১৯ মৌসুমে অভিষেকের পর কিংস ঘরোয়া ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ হেরেছে এ সাদাকালো শিবিরের কাছেই।
কিংস অ্যারেনাতেও মোহামেডানের জয়ের রেকর্ড রয়েছে। যদিও বর্তমানে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে থাকা মোহামেডানের শিরোপা জয়ের সম্ভাবনা নেই, তবে কিংসের পয়েন্ট কেড়ে নিয়ে লিগ জমিয়ে দেয়ার সামর্থ্য তাদের আছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

























