ছবি: সংগৃহীত
স্প্যানিশ লা লিগায় উত্তেজনাপূর্ণ এক ম্যাচে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র এবং মায়োর্কার আর্জেন্টাইন ডিফেন্ডার পাবলো মাফেওর মধ্যে তীব্র বাকবিতণ্ডা দেখা দিয়েছে। ম্যাচটি অনুষ্ঠিত হয় মায়োর্কার মাঠ সন মোইক্সে, যেখানে স্বাগতিক দল ২-১ গোলে হারায় রিয়াল মাদ্রিদকে।
প্রথমার্ধে মানু মোরলানেসের গোলে এগিয়ে যায় মায়োর্কা। ম্যাচের ৮৮তম মিনিটে রিয়াল মাদ্রিদ সমতা ফেরায়, তবে ইনজুরি সময়ে ফেদাদ মোরিকি জয়সূচক গোল করে মায়োর্কাকে তিন গুরুত্বপূর্ণ পয়েন্ট এনে দেন।
ম্যাচ চলাকালীন ভিনিসিয়ুস এবং মাফেওর মধ্যে উত্তেজনা তীব্র হয়ে ওঠে। রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ করার পর মাফেও বলেন, আচ্ছা, এখন তুমি কথা বলছো! পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে যায়। ভিনিসিয়ুস প্রতিপক্ষের লাথি এড়িয়ে সরাসরি হুমকি দেন, আমি তোমাকে মেরে ফেলব।
আরও পড়ুন <<>> যে কারণে ভেঙে দেয়া হলো বিসিবির কমিটি
এরপর ধাক্কাধাক্কির জেরে মাফেও হলুদ কার্ড পান। মাফেও তখন ব্যঙ্গ করে বলেন, এত বিরক্তিকর হইও না, তুমি খুব বেশি কান্নাকাটি করো।
পরবর্তীতে মাফেও ভিনিসিয়ুসের ২০২৪ সালের ব্যালন ডি’অর না জেতা নিয়ে কটাক্ষ করেন, যা জিতেছিলেন রদ্রি। জবাবে ভিনিসিয়ুস বলেন, বিচ বল, হ্যাঁ... টিভিতে আসার জন্যই এসব করছো, তুমি অবশ্যই টিভিতে আসবে।
উল্লেখযোগ্য, ভিনিসিয়ুস ও মাফেওর মধ্যে এ দ্বন্দ্ব নতুন নয়। অতীতে মাফেও সাক্ষাৎকারেও উসকানিমূলক মন্তব্য করেছেন এবং মজা করে ভিনিসিয়ুসের সঙ্গে বক্সিং রিংয়ে লড়ার কথাও বলেছেন। মূলত প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করাই এ আর্জেন্টাইন খেলোয়াড়ের কৌশল।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































