ছবি: সংগৃহীত
পাঁচ প্রবাসী ফুটবলার নিয়ে ভিয়েতনামের সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। হ্যাং ডে স্টেডিয়ামে প্রথমার্ধে স্বাগতিকরা একচ্ছত্র আধিপত্য দেখিয়ে তিন গোলে এগিয়ে আছে। যদিও তিন গোলের বিপরীতে একটি গোলও করতে পারেনি হামজারা।
ম্যাচের ৮ মিনিটে সেট পিস থেকে ভিয়েতনাম গোলমুখ খুলে দেয়। সতীর্থের কাছ থেকে বল পেয়ে জাল কাঁপান তুয়ান হাই। এর ৯ মিনিট পর ব্যবধান কমানোর সুযোগ পায় মেহেদী হাসান শ্রাবণ, কিন্তু এনগুয়েন হোয়াংয়ের ভলি শট রুখে দেন বাংলাদেশি কিপার।
আরও পড়ুন <<>> বাতিল হলো আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান
১৮ মিনিটে আরেকটি সেট পিস থেকে ভিয়েতনাম গোল আদায় করে। দো দুই মাহন শ্রাবণকে পরাস্ত করে স্কোর বাড়ান। বিরতির আগে ৩৮ মিনিটে এনগুয়েইন হাই লং বক্সে বল নিয়ে ঢুকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে ডান দিক দিয়ে নিচু শটে গোল করেন। এর ফলে প্রথমার্ধে বাংলাদেশ ৩-০ ব্যবধানে পিছিয়ে থাকে। বাংলাদেশের একাদশে থাকেন পাঁচ প্রবাসী ফুটবলার—হামজা চৌধুরী, শমিত সোম, জায়ান আহমেদ, তারিক কাজী এবং ফাহমিদুল ইসলাম।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































