ছবি: সংগৃহীত
এবারের আইপিএল উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। গত বছরের ৪ জুন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথমবারের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার উৎসব চলাকালীন পদপিষ্টে ১১ জনের মৃত্যু হয়েছিল। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবার শুরুর দিন কোনও উদ্বোধনী অনুষ্ঠান হবে না।
তবে, আইপিএল গভর্নিং কাউন্সিল এবং বিসিসিআই ঠিক করেছে, ১৯তম আসরের ফাইনালের দিন অর্থাৎ ৩১ মে জমকালো সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অফ ইন্ডিয়া’কে জানিয়েছেন, গত বছরের ৪ জুনের মর্মান্তিক ঘটনার কারণে আইপিএলের শুরুর দিন কোনও অনুষ্ঠান হবে না। দুর্ঘটনায় প্রয়াতদের প্রতি সম্মান জানাতে কোনো সাংস্কৃতিক বা বিনোদনমূলক আয়োজন করা হচ্ছে না। তবে ফাইনালের দিন একটি বড় অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন <<>> ফুটবল ম্যাচ দেখতে মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান
এর আগে, ২০১৯ সালে পুলওয়ামা হামলার পরও বিসিসিআই আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করেছিল এবং সে অনুষ্ঠানের জন্য বরাদ্দ অর্থ নিহতদের পরিবারে প্রদান করা হয়েছিল।
শনিবার (২৮ মার্চ) আইপিএল শুরু হবে। প্রথম ম্যাচে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































