Apan Desh | আপন দেশ

‘আগামীর হজযাত্রা আরও নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০১:১০, ১৮ এপ্রিল ২০২৬

‘আগামীর হজযাত্রা আরও নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার’

হজযাত্রায় কোন ধরনের অনিয়ম সহ্য করা হবে না। আগামী হজযাত্রা আরও নির্বিঘ্ন করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, হজ নিয়ে কোন অনিয়ম সহ্য করা হবে না। আগে হজ ব্যবস্থাপনা কখনো এত সুশৃঙ্খল হয়নি। কোন ধরনের অনিয়ম যাতে না হয় সে নির্দেশনা দিয়েছেন পিএ। বিগত দিনের চেয়ে সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। আজ ফ্লাইট যাবে ১৪টি। গতবছরের তুলনায় ১২ হাজার টাকা টিকিটের দাম কমানো হবে। খাবার পর্যটনের দেয়া হয়েছে।

আরও পড়ুন <<>>আল্লাহর ৯৯ নামের ফজিলত

উল্লেখ্য,  এসময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সেখানে অবস্থানরত হজযাত্রীদের সঙ্গে দেখা করেন। পরে ফ্লাইটের আগে তিনি বিমানে গিয়ে যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তাদের কাছে দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া চান।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের