Apan Desh | আপন দেশ

পাকিস্তান-বাংলাদেশের টেস্ট সিরিজের সূচি প্রকাশ

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০০:০৭, ১৮ এপ্রিল ২০২৬

পাকিস্তান-বাংলাদেশের টেস্ট সিরিজের সূচি প্রকাশ

নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলছে বাংলাদেশ দল। চলমান এ সিরিজ শেষ হবে ২ মে। তবে এরপরও বিশ্রামের সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। কারণ, সামনে রয়েছে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এ সিরিজ খেলতে পাকিস্তান দল ৩ মে ঢাকায় পৌঁছাবে।

সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৮ মে। ভেন্যু ঢাকার শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৬ মে। এটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ দুটি ২০২৫-২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ।

এরপর জুনে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। তারা খেলবে সাদা বলের সিরিজ। সিরিজে থাকবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। ওয়ানডে সিরিজ শুরু হবে ৯ জুন। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৭ জুন থেকে।

আরও পড়ুন <<>> ব্যাটিং ধসে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

এর আগে গত মার্চে বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল তারা। সবশেষ ২০২১ সালের নভেম্বরে বাংলাদেশে টেস্ট খেলেছিল পাকিস্তান। সে সিরিজে মুমিনুল হকের দলকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল বাবর আজমের নেতৃত্বাধীন দল।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ