Apan Desh | আপন দেশ

বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, সূচি চূড়ান্ত

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:০১, ১৭ এপ্রিল ২০২৬

বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, সূচি চূড়ান্ত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচির অংশ হিসেবে আগামী আগস্টে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ। এর আগে জুন মাসে সাদা বলের দুই ফরম্যাটের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া।

শুক্রবার (১৭ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।

ক্রিকেট অস্ট্রেলিয়ার সূচি অনুযায়ী, ৯ জুন মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ ও ১৪ জুন।

এরপর টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। ম্যাচগুলো হবে ১৭, ১৯ ও ২১ জুন। এ বছরের শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সূচি প্রকাশ করেছিল, তার সঙ্গে কিছুটা পরিবর্তন এসেছে বলে জানা গেছে।

আরও পড়ুন <<>> বাংলাদেশের লক্ষ্য ২৪৮ রান

অস্ট্রেলিয়া সর্বশেষ ২০২১ সালে বাংলাদেশ সফরে এসেছিল। সে সময় পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ৪-১ ব্যবধানে জয় পায়। এদিকে দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। সর্বশেষ ২০১১ সালে বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া।

এর আগে ২০০৬ সালেও রিকি পন্টিংয়ের নেতৃত্বে অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিল। সে সিরিজে বাংলাদেশের নেতৃত্বে ছিলেন হাবিবুল বাশার।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের