Apan Desh | আপন দেশ

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১০:৪১, ১৮ এপ্রিল ২০২৬

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য দেশের কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯ টা থেকে সিলেট ও সুনামগঞ্জের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ট্রান্সফর্মার মেরামত, সঞ্চালন লাইন উন্নয়ন এবং জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ১১ কেভি ফিডারের আওতাধীন এলাকায় শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন<<>>বন্ধ হলো দেশের একমাত্র তেল শোধনাগার

যে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে-
সিলেটের চালিবন্দর, কাষ্টঘর, সোবানীঘাট, বিশ্বরোড, জেলরোড, বন্দরবাজার, আমজাদ আলী রোড, কালীঘাট, ছড়ারপার, মাছিমপুর, মহাজনপট্টি, হকার্স মার্কেট, লালদীঘিরপাড়, ডাকবাংলা রোড, বুরহান উদ্দিন মাজার এলাকা, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নোয়াগাঁও, সাদাটিকর, মিরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর ও পীরেরচক এলাকা বিদ্যুৎবিহীন থাকবে।

নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক জানান, কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশের পাশাপাশি কাজ চলাকালীন সময়ে সবার সহযোগিতা কামনা করেছে বিদ্যুৎ বিভাগ।

এদিকে, সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ জানিয়েছে, শনিবার সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের ট্রাফিক পয়েন্ট থেকে হাছনরাজা তোরণ পর্যন্ত চার লেনে উন্নতিকরণ কাজের অংশ হিসেবে নতুন বাসস্ট্যান্ড থেকে বিজিবি কিছুক্ষণ পর্যন্ত ৩৩ কেভি লাইনের তার উদ্ধারের কাজের স্বার্থে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়