Apan Desh | আপন দেশ

ব্যাটিং ধসে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:১৮, ১৭ এপ্রিল ২০২৬

ব্যাটিং ধসে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

নিয়মিত ক্রিকেটারদের ছাড়াই বাংলাদেশ সফরে আসা নিউজিল্যান্ডের বিপক্ষে হতাশাজনক হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। মিরপুরে ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৬ রানে হেরেছে স্বাগতিকরা।

শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ৮ উইকেটে ২৪৭ রান করে। জবাবে বাংলাদেশ অলআউট হয় ২২১ রানে।

লক্ষ্য খুব বড় না হলেও শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ২১ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে দল। তানজিদ হাসান তামিম ২ রান ও নাজমুল হোসেন শান্ত শূন্য রানে ফিরে যান।

এ ধাক্কা সামলে ইনিংস গড়ার চেষ্টা করেন সাইফ হাসান ও লিটন দাস। তাদের ১১৬ বলে ৯৩ রানের জুটি বাংলাদেশকে কিছুটা স্বস্তি দেয়। তবে ৭৬ বলে ৫৭ রান করে সাইফ আউট হলে আবার চাপে পড়ে দল।

এরপর লিটন দাস ৬৮ বলে ৪৬ রান করে বিদায় নেন। তাওহীদ হৃদয়কে নিয়ে আফিফ হোসেন কিছুক্ষণ লড়াই করলেও ধীরগতির ব্যাটিংয়ে রানচাপ বাড়ে। আফিফ আউট হওয়ার পর দ্রুত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ।

শেষদিকে তাওহীদ হৃদয় একাই লড়াই চালিয়ে যান। ৬০ বলে ৫৫ রান করলেও দলকে জেতাতে পারেননি তিনি।

নিউজিল্যান্ডের হয়ে বল হাতে দারুণ ছিলেন ব্লেয়ার টিকনার। তিনি নেন ৪টি উইকেট। নাথান স্মিথ শিকার করেন ৩টি উইকেট। তাদের বোলিংয়েই মূলত ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।

আরও পড়ুন <<>> বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, সূচি চূড়ান্ত

এর আগে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন হেনরি নিকোলস। ডিন ফক্সক্রফট ৫৯ রান করে দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন। ব্যাট ও বল হাতে অবদান রাখায় তিনিই ম্যাচসেরা হন।

বাংলাদেশের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন শরিফুল ইসলাম। ১০ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনও দুটি করে উইকেট শিকার করেন। একটি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানা।

সব মিলিয়ে ব্যাটিং ব্যর্থতায় সম্ভাবনাময় ম্যাচ হাতছাড়া করে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের