Apan Desh | আপন দেশ

নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ, ভরি কত?

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:৫৪, ১৬ এপ্রিল ২০২৬

নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ, ভরি কত?

দেশের বাজারে ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা।

বুধবার (১৪ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যা একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হবে। এরপর আর দামে পরিবর্তান আনা হয়নি। ফলে বৃহস্পতিবারও (১৫ এপ্রিল) মূল্যবান এ ধাতুটি একই দামে বিক্রি হচ্ছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (বিশুদ্ধ স্বর্ণ) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৫৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের ভরি মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা।

আরও পড়ুন : ঝড় হতে পারে যে ৪ জেলায়

এর আগে গত ০৯ এপ্রিল সকালে বাজুস স্বর্ণের দাম সমন্বয় করেছিল। তখন ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch