Apan Desh | আপন দেশ

‘ছাত্র রাজনীতির নতুন যাত্রাকে কলুষিত করেছে শিবির’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১০:২৩, ১৮ এপ্রিল ২০২৬

আপডেট: ১০:২৩, ১৮ এপ্রিল ২০২৬

‘ছাত্র রাজনীতির নতুন যাত্রাকে কলুষিত করেছে শিবির’

আব্দুল কাদের

চব্বিশের ৫ আগস্টের পরে ছাত্র রাজনীতির নতুন যাত্রাকে ইসলামী ছাত্রশিবির কলুষিত করেছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন। 

চব্বিশের অন্যতম এ জুলাইযোদ্ধা বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র রাজনীতির সামনে যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছিল, সে সম্ভাবনা নষ্ট করে দিচ্ছে ছাত্রশিবির।

আব্দুল কাদের বলেন, ৫ আগস্টের পরে ছাত্র রাজনীতির নতুন যাত্রাকে কলুষিত করার পেছনে শিবিরের অনেক দায় আছে। ঐ সময়ে সুসংগঠিত ফোর্স হিসেবে রাজনীতির নিয়ন্ত্রণ অনেকাংশে শিবিরের হাতে ছিল, তারা কেবল নিজেদের স্বার্থ হাসিল করতে গিয়ে নতুন সম্ভাবনার দ্বারকে রুদ্ধ করেছেন।

আরও পড়ুন<<>>নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছে বিএনপি

তিনি আরও যোগ করেন, রাজনীতিতে নোংরামির চর্চা শুরু করেছেন, উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে নাস্তানাবুদ করেছেন প্রতিপক্ষকে।

নাম উল্লেখ না করে শিবিরের শীর্ষ পর্যায়ের কিছু নেতাকে তিনি অযোগ্য বলে আখ্যা দেন। তার অভিমত, এর ফলে শিবিরকেই ফল ভোগ করতে হচ্ছে।

তিনি বলেন, সাংগঠনিকভাবে সভ্য-ভব্য বলে নামডাকওয়ালা শিবির এক্ষেত্রে অনেক যোগ্যতাসম্পন্ন মানুষকে সামনে আনতে পারতো কিন্তু নিয়ে আসছে নিম্নস্তরের কিছু অযোগ্য লোককে, যারা সংগঠন এবং রাজনীতি; দুইটার কালচারকেই নষ্ট করছে, রীতিমতো ডুবাইছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়