Apan Desh | আপন দেশ

ভারতে না যাওয়া নিয়ে লিটনের ‘নো কমেন্টস’

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৭, ২০ জানুয়ারি ২০২৬

ভারতে না যাওয়া নিয়ে লিটনের ‘নো কমেন্টস’

বিপিএলের রুদ্ধশ্বাস ম্যাচে শেষ ওভারে ছক্কা খেয়ে এলিমিনেটর থেকেই ছিটকে গেলে রংপুর রাইডার্স। ম্যাচ শেষে দলটির অধিনায়ক লিটন কুমার দাস সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। তবে প্রশ্নের প্রধান বিষয় ছিল তার টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে।

প্রথম প্রশ্নেই লিটন প্রশ্ন করলেন, আপনি কি নিশ্চিত আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি? এরপর প্রশ্ন করা হয়, উইকেটের চ্যালেঞ্জিং পরিস্থিতি কি বিশ্বকাপের প্রস্তুতির জন্য সহায়ক।

লিটন একই সুরে বললেন, এটার কোনো উত্তর নেই। এখন থেকে বিশ্বকাপ অনেকদিন বাকি। আমরা নিশ্চিত নই খেলব কি না।

এক প্রশ্নে তাকে জিজ্ঞাসা করা হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দেবেন কি না। লিটনের পাল্টা প্রশ্ন, আপনিও জানেন না, আমিও জানি না, আমরা একই জায়গায় আছি।

আরও পড়ুন <<>> উইজডেনের বর্ষসেরা একাদশে মোস্তাফিজ

বিপিএল থেকে ছিটকে যাওয়ার পর লিটন জানান, আজ থেকে খেলা শেষ। বিন্দাস থাকব রুমে।

ভারতের বিশ্বকাপ না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে অধিনায়কের মতামত বোর্ড থেকে নেয়া হয়েছে কি না, জানতে চাইলে লিটন বলেন, না, আলোচনা হয়নি।

বিসিবির সিদ্ধান্তের সঙ্গে একমত কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, নো কমেন্টস।

দুই দেশের রাজনৈতিক বৈরিতার প্রশ্নও ওঠে। তবে লিটন বলেন, এটা আমার জন্য নিরাপদ নয়, উত্তর নেই।

রংপুর রাইডার্সের এলিমিনেটর হারের পরও বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণের অনিশ্চয়তা কথা বলেন লিটন দাস।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ